Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ভোটের ফল যা হয় আমরা মেনে নেব : প্রধানমন্ত্রী

ভোটের ফল যা হয় আমরা মেনে নেব : প্রধানমন্ত্রী

ভোটের ফল যা হয় আমরা মেনে নেব, তা আওয়ামী লীগ মেনে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ সকাল আটটায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা।

সে সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ মন্তব্য করেন শেখ হাসিনা।এ সময় তার সঙ্গে বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, ভোট হচ্ছে মানুষের অধিকার। আমরা চাই, শান্তিপূর্ণ পরিবেশে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন।

তিনি বলেন, ভোটের ফল যা হয় আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে।

এর আগে ভোট দিতে রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন।

পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ। জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top