Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 248)

Author Archives: bnews24

মাদারীপুরে মোটরসাইকেল চাপায় পরাজিত ইউপি সদস্যর মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য পরীতোষ বাড়ৈ মোটরসাইকেল চাপায় মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ডাসার উপজেলার শশিকর চৌমাথা মল্লিকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীভূতী ভূষন বাড়ৈ গভীর শোক প্রকাশ করেন। বিভূতী ভূষন বলেন, আমরা তার আত্মার চির শান্তি কামনা করছি ও তার ... Read More »

আবারও রাইদার বাস আটকালেন শিক্ষার্থীরা

রাজধানীতে কলেজের এক ছাত্রীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাইদা পরিবহনের অন্তত ১৫টি বাস রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের রাস্তায় আটক রেখেছে। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আজ দুপুরের দিকে কলেজটির এক ছাত্রী মুগদা এলাকা ... Read More »

খালেদার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের বক্তব্য বিএনপির শেখানো : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের বক্তব্য বিএনপির শিখিয়ে দেওয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, শুধুমাত্র ইউকেতে চিকিৎসা আছে। আর চিকিৎসা আছে জার্মানিতে আর ইউএসএতে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, ভারতে তো (চিকিৎসা) নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই। আজ সোমাবর (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যেসব ... Read More »

‘হাফ পাস না দিলে, দেখব গাড়ি কেমনে চলে’

নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে সড়কে অবস্থান নিয়েছেন কয়েক শ শিক্ষার্থী। আজ রোববার দুপুর ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তাদের ‘হাফ পাস না নিলে, দেখি গাড়ি কেমনে চলে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে ... Read More »

‘কেন জানি না আল্লাহ রাব্বুল আল-আমিন বারবার বাঁচিয়েছেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিতার স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বারবার আঘাত এসেছে, কিন্তু কেন জানি না আল্লাহ রাব্বুল আল-আমিন বারবার বাঁচিয়েছেন। সেবা করার সুযোগ পেয়েছি বলেই একটা মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করতে সক্ষম হয়েছি। রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার প্রসঙ্গ টেনে শেখ ... Read More »

প্রথমবারের মতো স্বপ্নের বিশ্বকাপে বাংলাদেশ

দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। জিতেছিল প্রথম দুই ম্যাচ। যদিও শেষ ম্যাচটাতে হেরে গিয়েছিল থাইল্যান্ডের কাছে। তবে নিগার সুলতানাদের স্বপ্নপূরণে বাধা হতে পারেনি সেটি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে স্থগিত হয়ে গেছে জিম্বাবুয়েতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাই। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ... Read More »

রংপুরে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত লাকী বেগম নামে এক নারী শ্রমিকের পরিচয় জানা গেলেও ভ্যান চালক ও অন্য নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর ... Read More »

ব্যাংকের চাকরিপ্রার্থীদের বয়সেও ২১ মাস ছাড়

করোনার কারণে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ২১ মাস ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। চাকরি প্রার্থীদের নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক। গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় ... Read More »

Scroll To Top