Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 23)

Author Archives: bnews24

এনবিআরের ৮ কর্মকর্তা বরখাস্ত, বদলির আদেশ ছেঁড়ার অভিযোগে

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার(১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী ... Read More »

ড. ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন

 মোঃ কবির হোসেন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন বলে জানানো হয়েছে। একইসঙ্গে সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল। ওই রুলের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের ... Read More »

৩১ জুলাইয়ের মধ্যে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি নির্দেশনা

মোঃ ইউসুফ খান:-   আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের নিজস্ব ওয়েবসাইট নেই অথবা ... Read More »

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

মোঃ কবির হোসেন:  সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে নতুন করে আরও ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, এবং ... Read More »

কি_আছে_এমন_ভাঙ্গারি_ব্যবসার_মধ্যে?

বগুড়া বারোপুর রাস্তা হইতে নামুজা পর্যন্ত কয়েকটি ভাঙারি দোকান আছে, একদিন বৃষ্টি তে আটকে আমি একটি দোকানে দাঁড়াই, দোকনদারের সাথে দুটি কথা বলতেই দোকনী জখন বুঝতে পারে যে, আমি একজন গনমাধ্যম কর্মী বলল স্যার, আমরা দোকান বন্ধ করব বৃষ্টি একটু কম আপনি যেতে পারবেন, আমি বাধ্য হলাম বৃষ্টির মধ্যেই রওনা দিতে। এই ভাঙারি ব্যবসা প্রশাসনের নজর দারির বাইরে বলে চোরা ... Read More »

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজেও হারের শঙ্কায় সফরকারীরা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের।কেননা তিন ম্যচের প্রথমটিতে ৭ উইকেটের হার দেখেছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই আজ ডাম্বুলায় টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। দলে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, নাঈম শেখ ও ... Read More »

আবারও রাজধানীতে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় একাধিকবার সভা-সমাবেশ না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো ... Read More »

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল

মোঃ কবির হোসেন:  বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।’ আজ রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ... Read More »

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ ইউসুফ খান:-  আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা ... Read More »

এনসিপি ফের সিইসির সঙ্গে বসছে ‘শাপলা’ প্রতীক নিয়ে

প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আগামীকাল রবিবার (১৩ জুলাই) বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১২ জুলাই) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাদের আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় সময় দেওয়া হয়েছে। দলীয় প্রতীক নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। এর আগে গত বুধবার (৯ জুলাই) জাতীয় ... Read More »

Scroll To Top