Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 224)

Author Archives: bnews24

সোনার দাম ফের বাড়ল

মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। ফলে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। যা এত দিন ৭৬ হাজার ৫১৬ টাকা ছিল। আজ মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর ... Read More »

‘অর্থপাচারকারীরা কোথাও শান্তিতে থাকতে পারবে না’

বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদার ইস্যুতে হাইকোর্ট বলেছেন, আমাদের বিভিন্ন আদেশের কারণেই পি কে হালদার আজ সারাবিশ্বে অন্যভাবে আলোচিত। অর্থপাচারকারী হিসেবে চিহ্নিত। আমরা এমন আদেশ দেব, পি কে হালদার ও অন্যান্য অর্থপাচারকারীরা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবে না। এসময় কোন কোন দেশে পি কে হালদার টাকা রেখেছেন এবং তার মামলা তদন্তের সর্বশেষ অবস্থা ... Read More »

হাতি দিয়ে চাঁদাবাজি!

হাতির পিঠে বসা এক যুবক। আর হাতি দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানীর কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দিলে দোকান থেকে শুঁড় তুলছে না হাতি। টাকা দিলেই শুঁড় তুলে জানাচ্ছে সালাম। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে টাকা নিচ্ছে হাতি। প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু ৫০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে এভাবে ... Read More »

কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে টাকার লোভ দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশু শিক্ষার্থীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, দুপুরে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। আজ ... Read More »

দেরিতে আসায় জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ জীবন

জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের গতকাল সোমবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন একদিন দেরি করে ফেলেছেন। যে কারণে আজ মঙ্গলবার ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। তার জায়গায় সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে ডাকা হয়েছে। এই ঘটনার পর শৃঙ্খলার বিষয়ে বাফুফের কঠোর অবস্থানের কথা ... Read More »

স্বস্তি দিতে চাই দেশবাসীকে: বাণিজ্যমন্ত্রী

ভোজ্য তেল মজুদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান অভিযান ব্যবসায়ী বা অন্য কাউকে হয়রানি করার উদ্দেশ্যে করা হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমরা কাউকে হয়রানি করতে চাই না। আমাদের লক্ষ্য সবার কাছে এই বার্তা দেওয়া যে সরকার ভোজ্য তেল মজুদের বিরুদ্ধে অনুসন্ধান করছে। যাতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকে। ‘ আজ সোমবার বাংলাদেশ ... Read More »

আ.লীগের কেউ নয় পিকে হালদার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অর্থপাচার মামলায় ভারতে আটক পিকে হালদার আওয়ামী লীগের কেউ নয়। আর অর্থপাচারকারীদের তালিকা করতে হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, আগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতা যারা অর্থ পাচার করেছেন তাদের তালিকা করতে হবে। মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে সোমবার (১৬ মে) দুপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ... Read More »

হজের নিবন্ধন শুরু আজ থেকে

আজ থেকে চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন শুরু হচ্ছে। চলবে আগামী বুধবার (১৮ মে) পর্যন্ত। এই তিনদিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রী নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ... Read More »

আরও কমল টাকার মান

আমদানি ব্যয় পরি‌শো‌ধের চাপে মা‌র্কিন ডলারের ব্যাপক চা‌হিদা বে‌ড়ে‌ছে। কিন্তু সেই হা‌রে বাজা‌রে সরবরাহ না বাড়ায় নিয়ন্ত্রণহীনভা‌বে বাড়ছে ডলারের দাম। বিক্রি করেও ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান ক‌মে গে‌ছে ৮০ পয়সা। আর গত ২০ দিনের ব্যবধা‌নে তিন দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হলো এক টাকা ৩০ পয়সা। সোমবার (১৬ মে) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ... Read More »

খুবই তৎপর, দেশের উন্নয়ন বিরোধীরা : কৃষিমন্ত্রী

স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে বাম দল, কৃষক শ্রমিকসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী, ধর্মান্ধ ও দেশের উন্নয়নবিরোধী অপশক্তিরা এখনো খুবই তৎপর ও নানা পাঁয়তারা চালাচ্ছে। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এ দেশটাকে স্বাধীন করার জন্য ১৪ দল, ওয়ার্কার্স পার্টি, ... Read More »

Scroll To Top