Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সোনার দাম ফের বাড়ল

সোনার দাম ফের বাড়ল

মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। ফলে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। যা এত দিন ৭৬ হাজার ৫১৬ টাকা ছিল।

আজ মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার (১৮ মে) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বলিয়ন মার্কেটেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

বর্তমান দাম অনুযায়ী, মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে রুপার আগের দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top