Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 156)

Author Archives: bnews24

বাগমারা উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারা উপজেলার ১৬ টি ইউনিয়ন দুইটি পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে তৃণমূল আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে– ,,রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ শে জুলাই ২০২৩) সকাল ১১ টার সময় বঙ্গবন্ধুু স্মৃৃৃতি জাদুঘর কমপ্লেক্স দলীয় কার্যালয়ে বাগমারা উপজেলা যুবলীগের কর্মী সভার আয়োজন ... Read More »

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ফাতেমা বেগম (৪৩) এবং একই উপজেলার ধরমপুর গ্রামের সমসের আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন– মো. নাঈম আলী, নজরুল ইসলাম ও মো. ইসরাঈল। তারা সবাই ... Read More »

তথ্যপ্রযুক্তি বাংলাদেশের একটি উদীয়মান খাত: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইটি বাংলাদেশের একটি উদীয়মান খাত। এ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বিরল গৌরব বয়ে এনেছে। এক্ষেত্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাককো) আইটির সার্ভিস সেন্টার হিসেবে নিজের অবস্থান তৈরি করতে পেরেছে। দেশের বিপিও খাতের অবস্থান তুলে ধরতে পঞ্চম বিপিও সামিট আয়োজন প্রশংসনীয়। প্রায় ৭০ হাজার কর্মসংস্থান হয়েছে ... Read More »

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অতন্দ্র প্রহরী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী দেশের অতন্দ্র প্রহরী। এ বাহিনীকে দেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী, কারও সঙ্গে যুদ্ধ করতে চায় না। শনিবার (২২ জুলাই) সেনাবাহিনীর বার্ষিক নির্বাচনী পর্ষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শান্তিকে উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বহু প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ এসেছে। ... Read More »

ধ্বংসাত্মক কাজ করলে বিএনপি-জামায়াতকে ছাড় নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। তবে, তারা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করলে ছাড় দেওয়া হবে না।’ আজ বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কুমিল্লার লাকসামে ... Read More »

রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ওডেসার নৌযান, বিশ্ববাজারে বাড়ল গমের দাম

ইউক্রেনের বন্দর অভিমুখে আসতে থাকা জাহাজগুলোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে হামলার জন্য বিবেচনা করা হবে, রাশিয়ার এমন ঘোষণার পর থেকেই বিশ্ব বাজারে গমের দাম বেড়ে গেছে। কৃষ্ণ সাগর দিয়ে শস্যবাহী জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য জাতিসংঘের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটি থেকে গত সোমবার মস্কো বেরিয়ে যাবার পর এই অচলাবস্থা তৈরি হলো। খবর বিবিসির। এদিকে গত তিনটি রাত ... Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের বিষয়ে আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইদুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ইতোপূর্বে ঘোষিত আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এ মন্ত্রণালয়ের ... Read More »

আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব-লিটনরা

ওয়ানডে সিরিজ হারলেও দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। যার পুরস্কারস্বরুপ এবার র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন সাকিব-লিটনরা। আজ বুধবার (১৯ জুলাই) আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী, বোলিংয়ে সাকিব-নাসুমদের পাশাপাশি ব্যাটিংয়ে র‌্যাঙ্কিং এগিয়েছেন লিটনের। আফগানদের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেন সাকিব। যার সুবাদে বোলার র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬তে উঠে এসেছেন এই ... Read More »

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১৫৩৩

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে সারাদেশে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। যা গত পাঁচ বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ। এতে মশাবাহী রোগটিতে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন ... Read More »

মানুষের জীবনমান উন্নত হবে এটাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

এ সরকারের অব্যাহত উন্নয়নের ফলে তৃণমূলের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এখন আর মঙ্গার চিত্র দেখা যায় না। যোগাযোগের ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। মানুষের জীবনমান উন্নত হবে এটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, ... Read More »

Scroll To Top