Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 117)

Author Archives: bnews24

এখনো জ্বলছে ব্রিটিশ ট্যাংকার ইয়েমেনিদের হামলায়

এবার এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার কারণে জাহাজটিতে এখনো আগুন জ্বলছে বলে জানিয়েছে আলজাজিরা। শনিবার (২৭ জানুয়ারি) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে জাহাজটিতে হামলা হয়েছে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। জাহাজটির মালিকানা কোম্পানি ট্রাফিগুরা জানিয়েছে, শুক্রবার হামলা করা ব্রিটিশ ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে। এডেন উপসাগরে জাহাজটিতে ... Read More »

দুর্দান্ত ঢাকা, রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রংপুর রাইডার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচেও হারের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানরা। প্রতিযোগিতায় টিকে থাকতে তাই জয়ের বিকল্প নেই রাইডার্স বাহিনীর। এমন ম্যাচে ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে রংপুর রাইডার্স। শনিবার (২৭ জানুয়ারী) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন ... Read More »

রাজপথ ছেড়ে দেওয়া হবে না কোনো অপশক্তিকে: কাদের

‘আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। সেদিন আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। সেদিন আওয়ামী লীগ পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ... Read More »

বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন পরিস্থিতি যতই খারাপ হোক, বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না। শনিবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কথা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সেখানকার একমাত্র সমাধান বলে তাদের জানিয়েছি। বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ ... Read More »

তীব্র শীতের পূর্বাভাস আবারও , সঙ্গে বৃষ্টি

রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল বৃহস্পতিবার সকাল থেকেই। মাঝে মাঝে দেখা যাচ্ছিল সূর্যের মুখ। এমন অবস্থা দেশের অনেক স্থানেরই। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ খানিকটা বেড়েছে; যদিও তাতে শীত তেমন কমেনি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রাও একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, কাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এমনটা আর দুই দিন চলতে পারে। বৃহস্পতিবার ... Read More »

দ্রুত ফুরিয়ে যাচ্ছে ফোনের চার্জ , সমাধান দেওয়া হলো

ফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই বাধে যত সমস্যা। দ্রুত ফুরিয়ে যায় ব্যাটারির চার্জ। এর জন্য ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াই দায়ী নয়। যদিও আমরা এটাকেই বেশি দায়ী মনে করি। এ জন্য অনেকেই নতুন ব্যাটারি বা নতুন ফোন কিনতে বাধ্য হন। মূলত ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে। ফোনে ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু ... Read More »

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী

২০২৩ সালের জুলাই মাসে বিচ্ছেদ হয়েছিল মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা ও অভিনেতা জো ম্যাঙ্গানিলোর। দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই দম্পতি। সে সময় সোফিয়া-ম্যাঙ্গানিলোর কেউ তাদের বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখা করেননি। তবে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। যেখানে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সোফিয়া ভারগারা বলেন, ‘আমার ... Read More »

ট্রান্সজেন্ডার অপারেশন করতে গিয়ে জানলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা!

চেয়েছিলেন নারী থেকে পুরুষ হতে। করিয়েছিলেন স্তন অপসারণও। পরের ধাপে যখন আবারও লিঙ্গ পরিবর্তনের জন্য অপারেশন করাতে গেলেন তখনই জানা গেল এক অবাক তথ্য। ডাক্তার জানালেন, নারী থেকে পুরুষ হতে চাওয়া ওই ট্রান্সপারসন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (২৪ জানুয়ারি) বিচিত্র এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রান্সজেন্ডার থেকে যাওয়া ওই ইতালির নাগরিকের নাম মার্কো। দেশটির রাজধানী রোমের ... Read More »

দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)

দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা এসব কোকেনের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। বুধবার (২৪ জানুয়ারি) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোমথেনডাজো তাওয়েরা সোকো (৩৫) নামে আফ্রিকার এক নারীকে কোকেনের এই চালানসহ গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ডিএনসির উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য ... Read More »

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আবারো সরকার গঠন করে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল। শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লিখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আপনি পুন-নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘ মেয়াদী অংশীদার উল্লেখ ... Read More »

Scroll To Top