Tuesday , 16 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজধানী থেকে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ১১

রাজধানী থেকে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ১১

জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে রাজধানীর রুপনগর থেকে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হলেও আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তায় র‌্যাবের গণমাধ্যম শাখার বরাত দিয়ে বলা হয়েছে, রাজধানীতে অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।

বার্তায় আরো বলা হয়, এ বিষয়ে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top