রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্বচর আফড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের সদস্য কাদের কাজীকে (৫৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি শুটারগান ও একটি কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কাদের হত্যা ও ডাকাতি মামলার আসামি। তিনি পাংশার পূর্বচর আফড়ার মৃত বকস শেখের ছেলে।
এ ব্যাপারে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় জেলার পাংশা উপজেলার পূর্বচর আফড়া এলাকা থেকে আসামি কাদের কাজীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
Welcome To B News Just another WordPress site
