Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » কাশিমপুর থেকে ঢামেকে অসুস্থ বাবর

কাশিমপুর থেকে ঢামেকে অসুস্থ বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে।শনিবার সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয় বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা।তিনি বলেন, সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই তাকে কড়া নিরাপত্তায় একটি অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যাওয়া হয়।লুৎফরজ্জামান বাবর মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগাছিলেন। এর আগে গত সোমবার গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ হাসপাতালে তার পূর্ণ চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা বলে জানান শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top