পবিত্র স্থান সুপ্রিম কোর্ট যেন কলুষিত না হয় : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট খুবই পবিত্র স্থান। তাই এখানে এমন কিছুই করা উচিত নয়, যা নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং পবিত্রতা কুলষিত হবে। আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য সরানো নিয়ে হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড লেবার লেজিসলেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। শ্রমিকরা যাতে তাঁদের ন্যায্যবিচার দ্রুত পেতে পারেন, সে জন্য বিচারকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান আনিসুল হক। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট একট পবিত্র স্থান, এটা যাতে কোনোভাবেই কলুষিত না হয়, এখানে যাতে কোনোরকম অরাজকতা না হয়, সেটা সকলের বিবেচনা করা উচিত। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, অনেক জায়গাতেই শ্রম আদালত নেই। ফলে শ্রমিকরা তাঁদের বিচার চাইতে বিড়ম্বনায় পড়েন। তাই দ্রুত এসব জায়গায় আদালত স্থাপনের অনুরোধ জানান তিনি।
Welcome To B News Just another WordPress site
