Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি

বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার বেলা তিনটার দিকে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।জয়নাল আবেদীন জানান, ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)কে ডাকা হয়েছে । বাকি নিবন্ধিত দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হবে বলে তিনি জানান।১৮ নভেম্বর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রস্তাবে তিনি সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সর্বজনশ্রদ্ধেয় বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে একটি কমিশন গঠনের সুপারিশ করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিনই বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।২১ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব রাষ্ট্রপতিকে দেবে বলে জানান। এর জন্য তারা রাষ্ট্রপতির কাছে সময়ও চায়।সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন গঠন করার এখতিয়ার রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। তবে বর্তমান কমিশন গঠনের আগে সে সময়ের রাষ্ট্রপতি জিল্লুর রহমান সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। বিএনপি এবারও সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top