Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » গুলশান ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী গ্রেফতার

গুলশান ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী গ্রেফতার

গুলশান ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নব্য জেএমবির নেতা তামিম চৌধুরীর সহযোগী সালাউদ্দিন কামরানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাতে টঙ্গী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
কাউন্টার টেরোরিজমের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরান জানিয়েছে, তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। কল্যাণপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় তার নিয়মিত যাতায়াত ছিল।
কল্যাণপুরের নিহত জঙ্গি আবু হাকিম নাইমের মাধ্যমে নব্য জেএমবির সঙ্গে সে সম্পৃক্ত হয় এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রিগ্যান নামে আরেক জঙ্গির কাছে সে প্রশিক্ষণ নেয়। রিগ্যান বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।ওই কর্মকর্তা আরও জানান, গুলশান হামলা ও নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ সবার সঙ্গে কামরানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।প্রসঙ্গত, গত ২৭ আগস্ট  নারায়ণগঞ্জে পুলিশের অপারেশন হিট স্ট্রং-২৭ অভিযানে দুই সহযোগীসহ তামিম আহমেদ চৌধুরী নিহত হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top