বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে- রাজশাহীর বাগমারা উপজেলার ১২ নম্বর ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজুল ইসলামকে নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পরিচিত মুখ ও পেশায় সবুজ বাংলা ডেভেলপমেন্ট লিঃ এমডি ফিরোজুল ইসলাম এবার ইউনিয়নবাসীর সেবায় নিজেকে আরও বৃহত্তর পরিসরে সম্পৃক্ত করতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থেকেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজুল ইসলাম বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মানবিক ঝিকরা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
এদিকে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ফিরোজুল ইসলামকে মূল্যায়ন করছেন।
ঝিকরা ইউনিয়নের এক ভোটার বলেন, ফিরোজুল ইসলাম “ দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসছেন। সুখে-দুঃখে তাকে সব সময় পাশে পাওয়া যায়। আমরা এমন একজন মানুষকেই নেতৃত্বে দেখতে চাই।”
আরেক ভোটার বলেন, “তিনি কোনো বৈষম্য করেন না। সাধারণ মানুষের কথা শোনেন এবং যথাসাধ্য সহযোগিতা করেন। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
স্থানীয়রা জানান ঝিকরা ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় মোঃ ফিরোজুল ইসলাম প্রার্থিতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
আসন্ন নির্বাচনে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজুল ইসলাম । তিনি আরো বলেন, “জনগণ আমাকে সুযোগ দিলে তাদের বিশ্বাস ও প্রত্যাশার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
Welcome To B News Just another WordPress site
