Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » ব্যাংক-বিমা » রপ্তানি বাণিজ্য সহজ করতে, আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন
রপ্তানি বাণিজ্য সহজ করতে, আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন

রপ্তানি বাণিজ্য সহজ করতে, আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন

রপ্তানি বাণিজ্য সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট বিদেশি আমদানিকারকের নামে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত কোনো পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুতের সুযোগ দিতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ এবং রপ্তানি কার্যক্রম সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক দ্রুত পণ্য ছাড়ের সুবিধার জন্য শিপিং ডকুমেন্ট নিজেদের নামে ইস্যু করতে চান।

তবে রপ্তানি আয়ের অর্থ সময়মতো দেশে ফেরত আনার বিষয়েও কিছু সুরক্ষামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন এই সুবিধা রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা আরো সহজ করবে এবং ক্রেতাদের শর্ত অনুযায়ী দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে রপ্তানি আয়ের অর্থ দেশে ফেরত আসার বিষয়টিও নিশ্চিত থাকবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top