Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককের অবসরজনিত বিধায় ও সংবর্ধনা
বাগমারায় বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককের অবসরজনিত বিধায় ও সংবর্ধনা

বাগমারায় বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককের অবসরজনিত বিধায় ও সংবর্ধনা

রেজাউল করিমঃ শিক্ষা জাতীর মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, আমরা শিক্ষকদের সব সময় সর্ম্মান করবো, তার ধারাবাহিকতায় – রাজশাহীর বাগমারা উপজেলার চার নম্বর বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু শ্রী সুদেব চন্দ্র মন্ডল এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার  (২১ আগস্ট ২০২৫)  সকাল ১১টার সময় উপজেলার বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে বিদায়ী সংবর্ধনায় বড়বিহানালী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ মকছেদ আলীর  সভাপতিত্বে উক্ত অনুষ্টানে  প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,বড়বিহানালী ইউনিয়নের মরহুম লবার আলী খন্দকারের পুত্র এ্যাডঃ হুমায়ুন খন্দকার।বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ সোলাইমান আলী (হিরু)
এ সময় উপস্তিত ছিলেন, বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী, সহকারী শিক্ষক, মোঃ নফেল উদ্দিন, প্রামাণিক, মোঃ সফির উর্দ্দিন,মোঃ সোয়েল রানা, মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন, শ্রীমতি নমিতা রানী, মোঃ ফজলুর রহমান, মোঃ মুশফিকুর রহমান (বাবু),রাজশাহী সমাচার অনলাইন পত্রিকার বাগমারা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রেজাউল করিম (রেজা) শ্রী অলক কুমার প্রমুখ সহ- ৪ নং বড়বিহানালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মানপত্র পাঠ করেন। পরে বিদায়ী শিক্ষক বাবু শ্রী সুদেব চন্দ্র মন্ডলের হাতে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top