Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি রোডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি বনগ্রাম চরের মাঠ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, এ বছর সে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে করে বেরুলি রোড দিয়ে যাওয়ার সময় বালুবাহী ট্রাক পিছন থেকে এসে মোটরসাইকেলে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পিতা মোঃ রবিয়াল জানান, ছেলেকে হারিয়ে পরিবার শোকে স্তব্ধ। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top