Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

টি.এ.কে আজাদ:    শত শত বছর ধরে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং সব নাগরিকের সমান অধিকার থাকবে। শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবো। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবো প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেবো।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে আমরা সবসময় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এই দেশ সবার আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো।”

জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেন যে জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তিনি বলেন, আজিমপুর-পলাশী এলাকায় তার ছোটবেলা কেটেছে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top