Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » ‘দেনাপাওনা’ সিনেমায় দীঘির নায়ক ইমন

‘দেনাপাওনা’ সিনেমায় দীঘির নায়ক ইমন

সরকারি অনুদানে নির্মিত ‘দেনাপাওনা’ সিনেমায় নিরুপমা চরিত্রে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি, এমনটা আগেই জানা গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

এবার জানা গেল, সিনেমাটিতে দীঘির নায়ক হচ্ছেন ইমন। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি হচ্ছেন তারা।

এমনটা নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।ইমন বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহু পঠিত, তাই চ্যালেঞ্জটা বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন, সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করব পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’

ছবিতে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান। আর দীঘি অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার গল্প।

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং।

‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। এতে আরো অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top