Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন-২০১৬তে যোগ দিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শেনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১৩ মার্চ) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

সিপিএ সদর দফতর আয়োজিত কমনওয়েলথ সম্মেলনে লন্ডনে অবস্থানকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তার সিপিএ এর কানাডিয়ান প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

স্পিকার শিরীন শারমিন আগামী ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশে যাত্রা করবেন। লুসাকায় ১৯ থেকে ২৩ মার্চ অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪তম সম্মেলনে যোগ দেবেন।

সব কিছু ঠিক থাকলে আগামী ২২ মার্চ তিনি ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top