Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ২

নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ২

নারায়ণগঞ্জের সদরে রেলক্রিসংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৭ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, এক নম্বর রেলগেট এলাকা দিয়ে আনন্দ পরিবহনের একটি বাস পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। আহত হন কয়েকজন। ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময় এক নম্বর গেট এলাকায় ক্রসিংয়ের সময় কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি বাসকে সজোরে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুজন পুরুষের মরদেহ উদ্ধার করে। আহতদের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top