দেশজুড়ে পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সভাটি হঠাৎ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু বিকাল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের কথা জানান। তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল। সভার সংবাদ পরিবেশনের জন্য বিকেল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসতে শুরু করেন। তাদের উপস্থিতির মধ্যেই হঠাৎ সভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এর আগে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করার প্রতিবাদে গতকাল শুক্রবার থেকে সারা দেশে ধর্মঘট শুরু করেছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন দেশের সাধারণ মানুষ।
Welcome To B News Just another WordPress site
