জেলা প্রতিনিধি:
চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পরকোট গ্রামের মনির হোসেনের মেয়ে মুনিয়া আক্তার(১৫) এর সঙ্গে ভাওর ভীমপুর গ্রামের নূর হোসেনের বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল আগামীকাল শুক্রবার।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা আজ বৃহস্পতিবার দুপুরে মনির হোসেনের বাড়িতে যান।সেখানে গিয়ে তিনি বাল্যবিবাহ প্রতিরোধের ৮ ধারায় মনির হোসেনের ১হাজার টাকা জরিমানা করেন এবং১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিবাহ দিবে না মর্মে মনির হোসেন থেকে অঙ্গীকারনামা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
Welcome To B News Just another WordPress site
