Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

দিনাজপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে মামলায় ফরিদুল ইমলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুর শহরের কাঞ্চনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম দিনাজপুর শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ৬ আগস্ট ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তরুণী অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি দিনাজপুরের সিটিপার্কে ফরিদুল তাকে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের সময় ফরিদুল গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে একাধিকবার বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

তিনি আরো জানান, বুধবার বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিচারক তাকে কারাগারে প্রেরণ করেছেন। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top