শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলরপাড় টানা ব্রিজের পাশে খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নয়ন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামের আসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার বাড়ি থেকে বের হয়। পরে আর তাকে খুঁজে পায়নি তার পরিবার। আজ মঙ্গলবার সকালে শ্রীবরদীর শৈলরপাড় এলাকায় খালের পানিতে এক কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে পরিবারের লোকজন থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Welcome To B News Just another WordPress site
