Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » শ্রমিক নিহত ছিনতাইকারীর ছুরিকাঘাতে

শ্রমিক নিহত ছিনতাইকারীর ছুরিকাঘাতে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশেকে মোস্তফা (২১) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনোহরদী আমজাদ হোসেন ভূঁইয়ার টেক্সটাইল মিলের সামনে রাস্তায় দাঁড়িয়ে আশেকে মোস্তফা মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় একটি অটোরিকশায় পাঁচজন ছিনতাইকারী এসে তার ব্যবহৃত ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে অটোরিকশায় পালিয়ে যায়। ঘটনাস্থলেই আশেকে মোস্তফার মৃত্যু হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গভীররাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। নিহত আশেকে মোস্তফা ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং তিনি মনোহরদী গ্রামের বাবলুর ববিনের মিলের শ্রমিকের কাজ করত বলে পুলিশ জানায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা হচ্ছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top