Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » ‘সম্ভব হলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়া হবে’

‘সম্ভব হলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়া হবে’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে নেবো বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. দীল আফরোজা বেগম। মানবজমিনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আগে  স্নাতক শেষ বর্ষের পরীক্ষা নেয়া সম্ভব হয় কিনা আমরা চিন্তা করে দেখবো। নেয়া সম্ভব হলে অবশ্যই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেয়া  হবে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আলোচনা করবো। শিক্ষার্থীদের বছর যাতে নষ্ট না হয় সেজন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে দেখবো।

ইউজিসিরি এই সদস্য আরো বলেন,  স্নাতক  শেষ বর্ষের পরীক্ষা ছাড়া অন্যান্য বর্ষের অনলাইনে সিলেবাস শেষ করা ও ভাইবা নেয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এসময় অনলাইনে পরীক্ষা হলে নকল করার সম্ভাবনা আছে। ফলে শিক্ষার্থীদের ক্ষতি হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top