করোনা ভাইরাসের কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হবে না। তবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হতে পারে। আর শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে অটো পাস দেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়া হবে না। তবে পরবর্তী ক্লাসে উন্নীত করতে যতটুকু পড়ানো হয়েছে তার ওপর তাদের বার্ষিক পরীক্ষা নেয়া হতে পারে। এ পরীক্ষার মাধ্যমে তাদের পঞ্চম শ্রেণির সার্টিফিকেট প্রদান করা হবে। আর করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে সকলকে অটো পাস দিয়ে সার্টিফিকেট দেয়া ছাড়া উপায় থাকবে না।
Welcome To B News Just another WordPress site
