পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় তিন জনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ। বুধবার সকালে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি।
Welcome To B News Just another WordPress site
