Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন, আগামী সিভিএফ সম্মেলন ঢাকায়

প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন, আগামী সিভিএফ সম্মেলন ঢাকায়

মুজিববর্ষ উপলক্ষ্যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) আগামী সম্মেলন বাংলাদেশে হবে বলে জানিয়েছেন ফোরামের প্রেসিডেন্ট বান কি মুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) আগামী সম্মেলন মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে হবে বলে জানিয়েছেন ফোরামের প্রেসিডেন্ট বান কি মুন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতিসংঘের সাবেক এই মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিভিএফ সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় ১২ মিনিটের মতো কথোপকথন হয়।

প্রেস সচিব জানান, সিভিএফ সম্মেলন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন ও বান কি মুন সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন।

কথোপকথন চলাকালে, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাস ও সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় “আম্ফান” মোকাবেলায় বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top