Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

জালিয়াতি করে গাড়ি নিবন্ধনের অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর পরিচালক মীর মো. জয়নুল আবেদীন বাদি হয়ে দুদকের মামলাটি করেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, মামলায় মুসা বিন শমসেরের সাথে আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী (বর্তমানে ঝালকাঠিতে কর্মরত), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমান, মুসা বিন শমসেরের শ্যালক মো. ফারুক-উজ-জামান এবং কার্টেন সুবিধায় গাড়ি আনা ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top