আবরার ফাহাদের পরিবারকে সমবেদনা জানাতে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গায় গিয়ে প্রতিবাদের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করতে হয়েছে বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে।
বুধবার বিকেল ৫টার দিকে কুমারখালীর রায়ডাঙ্গায় আবরার বাড়িতে পৌঁছান উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
রায়ডাঙ্গায় পৌঁছানোর পর আবরার ফাহাদের দাদা আব্দুল গফুর ও পিতা বরকত উল্লাহর সাথে ফাহাদের কবরস্থানে যান উপাচার্য। সে সময় তিনি আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। তবে ফাহাদের বাড়িতে প্রবশেকালে এলাকাবাসির তোপের মুখে পড়তে হয় তাকে।
বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম রায়ডাঙ্গায় মাত্র ১৫ মিনিটের মতো অবস্থান করেন। পরে এলাকাবাসির তোপের মুখে পড়লে দ্রুত স্থান ত্যাগ করেন উপাচার্য।
Welcome To B News Just another WordPress site
