Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » নার্গিস ফখরি আসছেন শুভেচ্ছাদূত হয়ে ঢাকায়

নার্গিস ফখরি আসছেন শুভেচ্ছাদূত হয়ে ঢাকায়

আসছে শনিবার ঢাকায় আসছেন বলিউড তারকা নার্গিস ফখরি। ২১শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে কনসার্ট আয়োজন করেছে গানবাংলা  টেলিভিশন। সেদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ‘মিউজিক ফর পিস’ কনসার্ট। এই কনসার্টে শুভেচ্ছা দূত হয়ে আসছেন নারগিস ফখরি। কনসার্টটি উপস্থাপনা করবেন শিনা চৌহান। গানবাংলার টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে নার্গিস ফখরির সঙ্গে আমাদের দারুণ বন্ধুত্ব হয়েছে। গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’-এর সঙ্গেও পরিচিত হন তিনি। পাশাপাশি তিনি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের মাধ্যমে বিশ্বময় সুরে সুরে শান্তির আহ্বান জানানোর এ প্রক্রিয়ার সঙ্গে একাত্মতা পোষণ করেন। সেই টানে আমাদের আমন্ত্রণে ঢাকায় আসছেন নারগিস ফখরি। এদিকে ‘মিউজিক ফর পিস’ কনসার্টে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের, অদিতি সিং শর্মা ও কৌশিক হোসেন তাপস অ্যান্ড ফ্রেন্ডস।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top