Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় তিন দিনের ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন এনামুল হক এমপি

বাগমারায় তিন দিনের ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন এনামুল হক এমপি

বাগমারা (রাজশাহী) নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় তিন দিনের ফলদ ও বৃক্ষ মেলার ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও বন বিভাগের সহযোগীতায় তিন দিনের ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ২৩-০৭- ২০১৯ ইং মঙ্গলবার্তা সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত ফলদ বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইন্জিঃ এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের -চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের -ভারপ্রাপ্ত -সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, ভবানীগর্নজ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার (ওসি) আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, ভাইস-চেয়ারমান আসাদুজামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারমান মমতাজ আক্রার (বেবি) প্রমুখঃ অনুষ্টান শেষে বৃক্ষ মেলার বিভিন্ন প্রজাতীর গাছের স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি ইন্জিঃ এনামুল হক এমপি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top