Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » গণপিটুনি ছেলেধরা সন্দেহে এবার পাঁচ এনজিও কর্মীকে

গণপিটুনি ছেলেধরা সন্দেহে এবার পাঁচ এনজিও কর্মীকে

ছেলেধরা সন্দেহে এবার পাঁচ এনজিও কর্মীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পাঁচ এনজিওকর্মী হলেন- ঢাকার লালবাগের অধিবাসী আব্দুল কাইয়ুম, গোপালগঞ্জের আবুল হোসেন, হাফিজুর রহমান, রেজাউল করিম ও আবুল কালাম। তারা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর কর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছেন। চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, তারা বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তবে রাওথা গ্রামে অধিবাসীরা তাদের সন্দেহ করেন। এক পর্যায়ে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। এ সময় অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ আরো প্রবল হয় এবং সবাই তাদের ধরে পিটুনি দেয়।স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর স্থানীয়রা ওই পাঁচ এনজিওকর্মীকে পুলিশের হাতে সোপর্দ করে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top