দেশজুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
আজ রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন।
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের (তেজগাঁও, শেরেবাংলা ও রমনা আংশিক) প্রার্থী তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা মতে, সারাদেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।
জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জয় সুনিশ্চিত।
- আসাদুজ্জামান কামালের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম নীরব।
Welcome To B News Just another WordPress site
