Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো দুই দিন

সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো দুই দিন

পৌষের শুরু থেকেই পঞ্চগড়ের তাপমাত্রা কমে গিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত।

প্রতিদিন সকাল আটটার মধ্যেই সূর্যের মুখ দেখা গেলেও সারা দিনই কনকনে শীত অনুভূত হচ্ছে।রাজশাহী, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় ঘনকুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন। আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তীব্র শীতে জবুথবু চুয়াডাঙার জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথ ঘাট ও ক্ষেত খামার। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ায় শৈতপ্রবাহ আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান জানান, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাতভর হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমে যাচ্ছে বলে তিনি জানান।দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top