Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » শেখ হাসিনাকে হটানোই ড. কামালের টার্গেট: কাদের

শেখ হাসিনাকে হটানোই ড. কামালের টার্গেট: কাদের

শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোই ড. কামালের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে বনানীতে নির্মিত বিআরটিএ’র নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

ড. কামালের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, কামাল হোসেনের টার্গেট সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়, তার টার্গেট হল শেখ হাসিনাকে ছলে-বলে যেভাবেই হোক ক্ষমতায় মঞ্চ থেকে হটানো। সেজন্য তারেক রহমানের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্ব মেনে নিতেও তার আপত্তি নেই।

এই ধরনের ঐক্যটা আসলে কে চালাবে প্রশ্ন রেখে তিনি বলেন, মূল দল হচ্ছে বিএনপি। আর বিএনপি চালায় কে? বিএনপির চেয়ারপারসন এখন জেলে। ভাইস চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের অঙ্গুলি হেলনেই চলবে এটা। লন্ডন থেকে দলেরও নেতৃত্ব দিচ্ছেন এবং এই জোটেরও নেতৃত্বে কলকাঠি নাড়বেন তারেক রহমান। ড. কামাল হোসেন সাহেব এটা নিজে ভালো করেই জানেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top