মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে ‘বিতর্ক আছে’ এমন বক্তব্য দেয়ায় জাতির কাছে নি:শর্ত ক্ষমা চাইতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার রেজিস্ট্রার ডাকযোগে এ নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।প্রসঙ্গত গত সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের বিজয় দিবসের আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে ‘বিতর্ক আছে’ বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বক্তব্যের শুরুতে খালেদা জিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বিতর্ক আছে।
Welcome To B News Just another WordPress site
