Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » আওয়ামী লীগ ভয় পায় না, খালেদাকে নিয়ে নির্বাচনে আসুন : নাসিম

আওয়ামী লীগ ভয় পায় না, খালেদাকে নিয়ে নির্বাচনে আসুন : নাসিম

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে কোনও সময় ভয় পায় না। খালেদা জিয়াসহ আপনারা নির্বাচনে আসুন। দেখি কে জিতে কে হারে। আজ মঙ্গলবার ভোলার চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যায় উন্নীতকরণের উদ্ভোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা(বিএনপি) নির্বাচনে আসেন, কোন সমস্যা নেই। আমরা একা মাঠে আর খেলতে চাই না। একা মাঠে খেলতে আর ভাল লাগে না। মাঠে খেলে গোল দিতে চাই।

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ সালে আপনারা ভুল করেছেন। আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বাটি চালান দিয়ে বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। ফাইনাল খেলা হবে। সেই খেলায় নির্বাচন কমিশন থাকবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমরা মার্শাল’র মধ্যে নির্বাচন করেছি। আপনারা নির্বাচন করেন। নির্বাচন করে জনগণের রায় মেনে নিন।

এ ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনে। এর বাইরে হবে না। ডিসেম্বরে নির্বাচন হবে, এর কোনও বিকল্প নেই। খুব বেশী হলে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের নির্বাচনে। আগামী নির্বাচনে বিএনপির জামানত থাকবে না।

ভোলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার  জেনারেল এম এ মোহী প্রমুখ।

পরে মন্ত্রী ও উপমন্ত্রী  চরফ্যাসনে ২২ কোটি টাকা ব্যয়ে প্রাকলিত ১০০ শয্য বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top