Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » অসুস্থ থাকায় কাল আদালতে যাচ্ছেন না খালেদা

অসুস্থ থাকায় কাল আদালতে যাচ্ছেন না খালেদা

অসুস্থ থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।সানাউল্লাহ মিয়া জানান, ৩ ডিসেম্বর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে সর্বশেষ এ মামলার সাক্ষীকে জেরা করা হয়। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ১০ ডিসেম্বর দিন রেখেছিলেন। খালেদা জিয়া অসুস্থ থাকায় নির্ধারিত দিন আগামীকাল বৃহস্পতিবার তিনি হাজির থাকতে পারবেন না। হাতে ব্যথাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া কাল আদালতে যাচ্ছেন না বলে জানান সানাউল্লাহ মিয়ার সহকারী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top