Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » ফেনীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নিহত ১

ফেনীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নিহত ১

ফেনীর ফুলগাজী উপজেলায় বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য গুলিব্ধি হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ডাকাতদের এক সদস্যকে মৃত ঘোষণা করেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার জি এম হাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত সাইফুল ইসলাম ডাকাত দলের সদস্য ফেনীর ছাগলনাইয়া থানার পাঠাননগর এলাকার মো. হানিফের ছেলে। আহত ডাকাতদের ফেনী সদর হাসপাতালে আনার পর চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় জি এম হাট এলাকায় পুলিশ ডাকাত ধরতে অভিযান চালায়। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়।

পরে গভীর রাতে পুলিশ আবার অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলিও চালালে তিন ডাকাত গুলিব্ধি হয়। ডাকাতের হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেন ওসি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top