Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » লামায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

লামায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

বান্দরবানের লামায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, সকাল ৮টার দিকে আজিজনগর এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ছয় জন আহত হন। হতাহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top