মোঃ রেজাউল করিমঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদারের ছোট ভাই দেলবর রহমান ফৌজদার (৫৫) আর নেই। বুধবার (২৮ জানুয়ারী ২০২৬) সকাল ১০ টার সময় নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঝিকরা ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দলমত নির্বিশেষে সকল সর্বস্তরের মানুষ ছুটে আসেন। অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর উপস্থিতিতে শোকের পরিবেশের সৃষ্টি হয়।
মরহুম দেলবর রহমান ফৌজদারের জানাজার নামাজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট সময় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ শেষে মরহুম দেলবর রহমান ফৌজদারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম দেলবর রহমান ফৌজদার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Welcome To B News Just another WordPress site
