আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সেনাবাহিনী ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ৯০ হাজার সেনাসদস্য এবং ২ হাজার ৫০০ নৌবাহিনীর সদস্য সারা দেশের প্রতিটি উপজেলায় দায়িত্ব পালন করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানান, বৈঠকে নির্বাচনী দায়িত্বে সেনা ও নৌ মোতায়েন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন সেনা কর্মকর্তারা।
শফিকুল আলম আরও জানান, আলোচনায় নির্বাচনের আগের ৭২ ঘণ্টা এবং ভোটগ্রহণের পরের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংকটকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের কার্যকরভাবে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
একই সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে সতর্ক করে বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে বড় শক্তি কাজ করবে। তিনি উল্লেখ করেন, ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। ইউনূস জোর দিয়ে বলেন, “যত ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।”
ইউনূস জোর দিয়ে বলেন, “এটাকে দ্রুত সামাল দিতেই হবে এবং একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।” এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা মনে করেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে এবং কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে— এসব বিষয়ে মানুষকে সচেতন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
Welcome To B News Just another WordPress site
