বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তেগাছিসেন পাড়া গ্রামের মরহুম দেওয়ান বয়েন উর্দ্দিন মাষ্টারের তৃতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম (বেলাল)। বুধবার (১৮জুন ২০২৫) দুপুর ১ টা ৩০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অরস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।
মরহুমের নিজ বাড়ি বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের তেগাছিসেন পাড়া গ্রামে। তার জানাযার নামাজ বিপ্রকয়া- সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার রাত ৯ টার সময় জানাজা অনুষ্টিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম জাহিদুল ইসলাম (বেলাল) এর মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন- তার ছোট ভাই মোঃ মিজানুর রহমান (চঞ্চল) অতিরিক্ত জেলা প্রশাসক কুষ্টিয়া,ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার, ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ আবু বাক্কার সির্দ্দিক, ঝিকরা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ, ঝিকরা দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহীম আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজাল হোসেন প্রামাণিক, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান (রতন), ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ছালাম প্রামাণিক, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম(উজ্জল) সহকারী বি এম ডি রাজশাহী জোন বাগমারা,গোয়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল মাষ্টার, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকতা মোঃ আবু সায়েম প্রামাণিক, ইউপি সদস্য মোঃ মানিক প্রামাণিক, মোঃ ইয়াহিয়া আল-মামুন, সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, মোঃ মোসারফ হোসেন দেওয়ান সহ-মরহুমের জাহিদুল ইসলাম (বেলাল)এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।
Welcome To B News Just another WordPress site
