Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » ১৯ দিনে ২১ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো

১৯ দিনে ২১ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো

চলতি এপ্রিল মাসের ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭১ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা। আজ রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীরা বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ৩৩ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top