মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি পাচার হওয়া সম্পদ শনাক্তকরণ, ফ্রিজ ও উদ্ধারে সহায়তা চান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণি, ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে এবং টরন্টোর কুখ্যাত ‘বেগমপাড়া’ এলাকায় সম্পদ কেনাসহ এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পাচারকারীরা জনগণের কাছ থেকে টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে।
তিনি বলেন, ‘কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরো বিনিয়োগে আগ্রহী।’ রাষ্ট্রদূত বলেন, ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।’প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘ঢাকায় কানাডার আরো বিনিয়োগ দরকার। বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত।
আমরা আপনাদের দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই এবং আমরা চাই, কানাডিয়ান কম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।’প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস করেন এবং পড়াশোনা করেন। তাই অটোয়ার ঢাকায় ভিসা অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত।’
এ সময় এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন।
Welcome To B News Just another WordPress site
