Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ৮ ও ৯ এপ্রিল নেয়া যাবে ঐচ্ছিক ছুটি: মন্ত্রিপরিষদ সচিব

৮ ও ৯ এপ্রিল নেয়া যাবে ঐচ্ছিক ছুটি: মন্ত্রিপরিষদ সচিব

আগামী ৮ ও ৯ এপ্রিল সরকারি অফিস খোলা থাকবে। তবে এবার ঈদে ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে, নিয়মানুযায়ী সেই ছুটি নেয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর ১১ এপ্রিল (বৃহস্পতিবার) হতে পারে। তাই ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

এর আগে, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ঈদের ছুটি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।

এবার ঈদের ছুটি এমনিতেই ৫ দিন আছে জানিয়ে কয়েকজন মন্ত্রী বলেন, বাড়তি আরেকদিন ছুটি দেয়া হলে সেটি কাজে সমস্যা করতে পারে। আলোচনার পর ৯ এপ্রিল অফিস খোলা থাকবে বলেই সিদ্ধান্ত হয়। তবে যারা দূরে কিংবা বাড়িতে ঈদ করতে যাবেন, তারা চাইলে ছুটি নিতে পারবেন বলে জানানো হয়।

গতকাল (রবিবার) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top