Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » সিলেট দ্বিতীয় জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিংয়ে

সিলেট দ্বিতীয় জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিংয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ হারের পর শুক্রবার দশম আসরে প্রথম জয় পায় সিলেট।

এদিকে টানা দুই ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেছে রংপুর। হ্যাটট্রিক জয় তুলে সেই ধারা অব্যাহত রাখতে চাইছে নুরুল হাসান সোহানের দল।

দুই দলই ভেঙেছে উইনিং কম্বিনেশন। একটি করে পরিবর্তন নিয়ে মাঠ নেমেছে দুদল। বেনি হাওয়েলের পরিবর্তে সিলেটের একাদশে জায়গা পেয়েছেন হ্যারি টেক্টর। হাসান মুরাদকে বাদ দিয়ে রংপুর খেলাচ্ছে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে।

 

সিলেট স্ট্রাইকার্স : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), শামসুর রহমান, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।

রংপুর রাইডার্স: বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top